পলাশবাড়ীতে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে যৌন নির্যাতন, থানায় অভিযোগ দায়ের!! একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 11 January 2019

পলাশবাড়ীতে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে যৌন নির্যাতন, থানায় অভিযোগ দায়ের!! একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ছোট শালমারা গ্রামের  শ্বশুর মোহাম্মদ সলেমান মিয়া (গরু ব্যবসায়ী )কর্তৃক নিজ পুত্রবধূকে জোরপূর্বক যৌন নিযাতন করায়  থানায় অভিযোগ দায়ের। 
জানাযায়, ঔই গ্রামের মোহাম্মদ সলেমানের ছেলে 
হারুন অর রশিদ (৩০) তার  স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক নির্যাতন ও  যৌতুক চেয়ে না পেয়ে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ সূস্টি করে   এবং তার  পিতার কথামত চলতে হবে বলে সাফ জানিয়ে দেয় স্ত্রী এক সন্তানের জননী  বেদেনা বেগমকে।
স্বামী হারুন অর রশিদ (৩০)বেশীরভাগ সময় বাড়ীতে অবস্থান না করায় শ্শুর সলায়মান মিয়া'র এ সুযোগকে কাজে লাগিয়ে  কু-প্রস্তাব ও কয়েকদিন শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টায় ধস্তাধস্তির করেছে বলে পুত্রবধূ বেদনা জানান। এব্যাপারে পলাশবাড়ী থানায় ইতিপূর্বে  একটি অভিযোগ দায়ের করেছেন বেদনার 
বাবা মাহফুজার রহমান । গত ৭ জানুয়ারী পুনরায় বিচার চেয়ে গৃহবধূ বেদেনা পলাশবাড়ী থানায় আসলে থানা পুলিশ  স্থানীয় ইউপি মেম্বার আব্দুল ওয়াহেদ এর নিকট গৃহবধূকে তুলে দেওয়া হয় এবং বিষয়টি স্থানীয়ভাবে খতিয়ে দেখতে বলা হয়। ৮ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় স্থানীয়ভাবে এ বিষয়টি নিয়ে আলোচনায় বসার কথা থাকলেও তা সংগঠিত হয়নি । এ বিষয়ে মেম্বার ওয়াহেদ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আলোচনা না হওয়ায় উপায়ন্তর না পেয়ে পলাশবাড়ী থানায় গৃহবধূকে আমি হস্তান্তর করেছি । এ বিষয়ে সলায়মান দালালের সাথে কথা বলতে চাইলে তার পরিবার সাংবাদিককে এরিয়ে চলেন এবং তার সাথে ও গৃহবধুর স্বামী'র সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বেদেনা বেগম রংপুর জেলার পীরগাছা উপজেলার দাদন এলাকায় বাইসাইকেল মেকার মোহম্মদ মাহফুজার রহমান ভুট্টা মিয়া'র কন্যা বলে জানা যায়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মাদ হিফজুর মুন্সী জানান, এ বিষয়ে একটি অভিযোগ এসেছে এবং তা গ্রহণ করা হয়েছে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages