সর্ববৃহৎ স্টিম টারবাইন স্থাপন করা হয়েছে ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে’।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 21 January 2019

সর্ববৃহৎ স্টিম টারবাইন স্থাপন করা হয়েছে ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে’।। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
দেশের সর্ববৃহৎ স্টিম টারবাইন স্থাপন করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে। চলতি বছরের আগস্টে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে এর একটি ইউনিট। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
সংশ্লিষ্টরা বলছেন, এই একটি ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এতে বিদ্যুৎ উপাদনের খরচ বহুলাংশে কমে আসবে।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) সহকারী প্রকৌশলী মো. পিঞ্জুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্ল্যান্ট চালু করার জন্য দিন-রাত শ্রমিকরা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১ এর টারবাইন বসিয়েছি। যেখান থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে ।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
বিসিপিসিএল’র উপ-সহকারী প্রকৌশলী এসএম মেহেদী হাসান জানান, প্রথম ইউনিটের কাজ শেষ হয়েছে। আগামী আগস্টে এটি বিদ্যুৎ উৎপাদনে যাবে। ইতিমধ্যে এই প্রকপ্লের প্রথম টারবাইন বসানো হয়েছে এবং আরও একটি টারবাইন বসানোর উদ্যোগ নেয়া হয়েছে।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৬ সালেল ১৪ অক্টোবরে কলাপাড়ার ধানখালীতে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক জ্বালানি কয়লা ও দ্বিতীয় জ্বালানি ডিজেল। কয়লা ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে সরবরাহ করা হয়। বর্তমানে ২৬৯০ মেগাওয়াট বিদ্যুৎ উপাদনের লক্ষে কাজ চলছে। ভবিষ্যত আরও ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ-চায়না পওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড বর্তমানে বাংলাদেশি ৮ হাজার ও ২ হাজার চাইনিজ শ্রমিক দিয়ে তিন শিফটে ২৪ ঘণ্টা কাজ করছে।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিবার্হী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানান, সিভিল কাজ প্রায় সম্পন্ন, ইউনিট-১ এর টারবাইন, জেনারেটর বসানো সম্পন্ন এবং বয়লার ইরেকশনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। চিমনীর, কুলিং টাওয়ার এবং পানি পরিশোধনের কাজ চলমান রয়েছে। পাচঁ ইউনিটের মধ্যে প্রথম ইউনিট আগস্টে উৎপাদনে যাবে এবং ২য় ইউনিট ছয় মাস পরে উৎপাদনে যাবে।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
তিনি আরও জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একমাত্র যোগাযোগ মাধ্যম নদীপথ। নদীতে পর্যাপ্ত ড্রাফট না থাকায় বড় ভেসেল এখানে আসতে পারছে না। ফলে লাইটার ভেসেলে করে কয়লা আনতে হয়। এতে করে খরচ বৃদ্ধি পাচ্ছে। তবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ড্রাফট বাড়াতে নদীতে ড্রেজিং কাজ শুরু করেছে।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
চীনা কোম্পানির ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের নিবার্হী প্রকৌশলী অংজিজু জানান, বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------




একুশে মিডিয়া/এমএ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages