বিপুল ভোটে দ্বিতীয়বার নির্বাচিত এম.পি মোস্তাফিজকে ‘মন্ত্রীসভায়’ দেখতে চান নির্বাচনী এলাকার মানুষ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 4 January 2019

বিপুল ভোটে দ্বিতীয়বার নির্বাচিত এম.পি মোস্তাফিজকে ‘মন্ত্রীসভায়’ দেখতে চান নির্বাচনী এলাকার মানুষ। একুশে মিডিয়া


মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে দ্বিতীয়বার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে এবার মন্ত্রীসভায় দেখতে চান নির্বাচনী এলাকার সাধারণ মানুষ।
জাতীয় সংসদে শপথ গ্রহণকালের চিত্র
সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্ধি প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বারের মত জয় লাভ করেন তিনি।
শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে দেখে করেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি
বিগত ২০১৪ সালে ৬ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনেও তিনি লক্ষাধিক ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি।
জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে গত পাঁচ বছরে মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালী উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন।--------------------------------------------------------------------------------------------------
স্থানীয়দের ভাষ্যমতে, স্বাধীনতার ৪২ বছর পর যা হয়নি, বিগত মাত্র পাঁচ বছরে তার চেয়ে অনেক বেশী বাঁশখালীতে উন্নয়ন কাজ হয়েছে।
মোস্তাফিজুর রহমান চৌধুরী দ্বিতীয়বার এম.পি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা কালের চিত্র।
--------------------------------------------------------------------------------------------------
বাঁশখালী উপকূলীয় বাসীর সবচেয়ে গুরুত্বপুর্ণ পশ্চিম বাঁশখালীর উপকূলীয় বেড়িবাধ এবং প্রধান সড়ক সংস্কার করে জনগনের মন জয় করেছেন তিনি। অত্যান্ত ভদ্র, নিরহংকারী ও সজ্জন ব্যক্তি ও নেতা হিসেবে মোস্তাফিজুর রহমান চৌধুরী জনগনের মন জয় করেছেন ইতিমধ্যেই।--------------------------------------------------------------------------------------------------
সহাবস্থানের রাজনীতির প্রবক্তা মোস্তাফিজুর রহমান চৌধুরী দীর্ঘ দিন চলে আসা আওয়ামীলীগের দলীয় বিরোধ মিমাংসার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করেও তাক লাগিয়েছেন বাঁশখালীতে। এতদিন দলীয় কোন্দলের কারণে বার বার আওয়ামীলীগ এখানে পরাজিত হলেও এবার সবাইকে ঐক্যবদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন তিনি।--------------------------------------------------------------------------------------------------
বিপুল ভোটে বাঁশখালী আসনে ২য় বারের মত নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হওয়ায় জনগনের আশা ভরসাও বেড়ে গেছে আশাতীতভাবে। তারা তাদের প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরীকে এবার মন্ত্রীসভার সদস্য হিসেবেই দেখতে চান। এলাকার উন্নয়নের স্বার্থে জনবান্ধব এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে মন্ত্রীসভায় স্থান দিতে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন।--------------------------------------------------------------------------------------------------


একুশে মিডিয়া/এমএসএ--------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages