দোহারে গরুর রশিছেঁড়া প্রতিযোগিতা অনুষ্টিত।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 19 January 2019

দোহারে গরুর রশিছেঁড়া প্রতিযোগিতা অনুষ্টিত।। একুশে মিডিয়া


মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
শত বছরের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় পৌষ পার্বণ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় গরু রশি ছেঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নবাসীর আয়োজনে হরিচন্ডি গরুর মাঠে ঐতিহ্যবাহী গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা  দেখতে হাজার, হাজার নারী ও পুরুষ সমবেত হয়।

এই দিনটিকে ঘিরে গরুর রশি ছেঁড়ার প্রতিযোগিতা ছাড়াও গ্রাম্য মেলার আয়োজন করা হয়। গরুর খেলা দেখতে অতিথিদের আগমনে মূখরিত হয়ে উঠেছে গ্রামগুলো।  গ্রাম্য মেলা ও এই খেলাকে ঘিরে গ্রামের বউদের সাজ সজ্জা থাকে চোখে পড়ার মত।  
এলাকাবাসীরা জানান, ৭০ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রতিবছর এই দিনে এই খেলার আয়োজন করা হয়। গ্রামের ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের আগমন ঘটে এই খেলা দেখতে। গরুর রশী ছেঁড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
ইব্রাহীম মেম্বারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ- সভাপতি সালাহউদ্দিন দরানী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন রসু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউব আলী, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  হুকুম আলী চোকদার, আওয়ামী লীগ নেতা রফিক: তালুকদার, সের্জন মোল্লা, তৈয়বুর রহমান তরুন, যুবলীগ নেতা হুমায়ুন কবির, মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক নুরুজ্জামান মোড়ল, আল আমিন চোকদার।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages