![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:
২০১৮ সালের পি ই সি পরিক্ষায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২১ পরীক্ষার্থী মধ্যে ৬৫ জন পরীক্ষার্থী জিপিএ ৫.০০ এবং ৪৮ জন পরীক্ষার্থী জিপিএ ৪.৮৩ অর্জন করে।
প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ বিদ্যালয়ে ২০১৬ সালে যোগদান করার পর ধারাবাহিকভাবে ২০১৬ সালে ৬৪জন,২০১৭ সালে ৬৯জন ২০১৮ সালে ৬৫ জন পরীক্ষার্থী জিপিএ ৫.০০ অর্জন করে। উপজেলা শিক্ষা অফিসার জনাব কে এম মোসতাক আহমেদ জানান,প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় অসাধারণ ফলাফল অর্জিত হয়।
এছাড়া খেলাধুলা,শাপলা কাব অ্যাওয়ার্ডসহ সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে উক্ত বিদ্যালয় জাতীয় পর্যায়ে অনেক পুরুস্কার অর্জন করেছে । জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শাপলা কাব অ্যাওয়াড গ্রহণ ও জারিগানে কৃতিত্ব অর্জন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ জানান,শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম,মাল্টিমিডিয়া ক্লাস,হোম ভিজিট,মা সমাবেশ ,কর্মকর্তা মহোদয়গণের তদারকি, , পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ পাঠদান,ও পাক্ষিক পরীক্ষার কারণে এই ফলাফল অর্জন হয়। তবে ১০০জন শিক্ষার্থী জিপিএ ৫.০০বলে আশা করেছিলাম।
এস এম সি সভাপতি জনাব শ্যামল কান্তি দাশ বলেন-প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের কর্ম দক্ষতায় ভাল ফলাফল অর্জন হওয়ায় আমি খুবই খুশি।উপজেলা নির্বাহী অফিসার জনাব মোমেনা আক্তার বলেন,বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফলে আমি গর্ববোধ করি। প্রধান শিক্ষকের সুদক্ষ পরিচালনায় ও অন্যান্য শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই অভাবনীয় ফলাফল ও শ্রেষ্ঠত্ব অর্জিত হয় বলে মনে করি। প্রেস বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment