![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী থেকে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার রামনাথের ভিটা গ্রামের সামাদ মিয়ার ছেলে আল আমিন পার্শ্ববতী আলাই নদীতে গোসল করতে গিয়ে মূর্তিটি কুড়িয়ে পান। পরে রাতে আল আমিন মূর্তিটি বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দেন।
খবর পেয়ে সকালে মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।এ রির্পোট লেখা পর্যন্ত মূর্তিটি সদর থানার হেফাজতে রয়েছে। ইউপি চেয়ারম্যান সাফায়েতুল হক জানান,এটি কষ্টি/মহিষাল পাথরের মূর্তি হতে পারে।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment