![]() |
রোববার অনুষ্ঠিত স্থগিতকৃত গাইবান্ধা-৩ ( পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ কম পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে ৩ জন প্রার্থীর।
এরা হলেন, জাসদের এস,এম খাদেমুল ইসলাম খুদি ( মশাল) ন্যাশনাল পিপলস পাটির মিজানুর রহমান তিতু ( আম) ও সতন্ত্র প্রার্থী জাহিদ হাসান নিউ ( সিংহ)।
জেলা নির্বাচন অফিসসূত্রে জানাযায়, নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।
জেলা নির্বাচন অফিসসূত্রে জানাযায়, নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।
গাইবান্ধা-৩ ( পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনে মোট ভোটার নারী / পুরুষ মিলে ৪ লাখ ১১ হাজার ৮ ' শ ৫৪ এর মধ্য থেকে ভোট প্রয়োগ করেছেন ১ লাখ ৬১ হাজার ৩' শ ৪ জন ভোটার।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন প্রার্থী ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ ২০ হাজার ১' শ ৬৩ ভোটের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসাবে এস,এম খাদেমুল ইসলাম খুদি ১১ হাজার ৬ ' শ ৩০ ভোট, মিজানুর রহমান তিতু ৫' শ ৪৪ ভোট ও সতন্ত্র প্রার্থী জাহিদ নিউ ১ হাজার ৪৮ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড, টি,আই এম ফজলে রাব্বীর মৃত্যু জনিত কারণে ৩০ ডিসেম্বর নির্বাচন স্থগিত করে ইসি। পরে পুনঃতফশীল অনুযায়ী গত রোববার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ লাখ ২১ হাজার ১' শ ৬৩ ভোটে জয় লাভ করে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলি সরকার। তার নিকট তম প্রতিদন্দী জাপার দিলারা খন্দকার শিল্পী পেয়েছেন ২৪ হাজার ৩' শ ৮৫ ভোট।
একুশে মিডিয়া/এমএসএ

No comments:
Post a Comment