জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে রাজনীতি করতে হবে: ড. কামাল হোসেন।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 12 January 2019

জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে রাজনীতি করতে হবে: ড. কামাল হোসেন।। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে রাজনীতি করতে হবে। ঐক্যফ্রন্ট টেকাতে বিএনপিকে জামায়াত ছাড়তে হবে। বললেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
আজ শনিবার (১২ জানুয়ারি) রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ড. কামাল হোসেন বলেন, জামায়াতকে নিয়ে কোনোদিন রাজনীতি করিনি, করবোও না। জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে জামায়াত ছাড়তে হবে, এ কথা এখন বলাই যায়। লিখিত বক্তব্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, তাড়াহুড়ো করে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে যে ভুল-ত্রুটিগুলো হয়েছে, তা সংশোধন করে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages