![]() |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ থেকে:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চার মাসের সাজাপ্রাপ্ত আসামী কে আটক করেছে উল্লাপাড়া থানা পুলিশ। আজ শনিবার (১৯ জানুয়ারি ২০১৯ইং) দুপুর একটার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর বাজার এলাকা থেকে সাজাপ্রাপ্ত নুর মোহাম্মদ (৪৫) নামে একজনকে আটক করে পুলিশ। আটককৃত নুর মোহাম্মদ উল্লাপাড়া কালিয়াকৈর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার এ.এস.আই মনিরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোশারফ এর নেতৃত্বে কালিয়াকৈর বাজার এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৪৫) কে আটক করা হয়। নুর মোহম্মদ ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী এবং দীর্ঘ দিন পলাতক ছিলো। তিনি আরও জানান আসামী নুর মোহাম্মদ কে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।




No comments:
Post a Comment