![]() |
মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলার পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নিজের বাড়ির দেয়াল ভেঙে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
সোমবার দুপুরে শহরের উকিলপাড়া টাউন স্কুলের সামনে থেকে বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু করা হয়।
মেয়র জানান, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সহায়তায় ভোলার খাল সংরক্ষণে ৩২ কোটি এবং বাইপাস সড়ক নির্মাণে ৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হয়েছে। যুগিরঘোল হাসপাতালের পোল থেকে বাংলা স্কুল পুল পর্যন্ত খালের উভয়পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এজন্য খালের দুইপাড়ে অবস্থিত যাদের স্থাপনা খালের মধ্যে পড়েছে তা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন মেয়র মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা পৌর সভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম আহমেদ।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment