মারকাজুল উলুম নূরানি মাদ্রাসার বার্ষিক পুরুষ্কার বিতরণ ও কোরআন ছবক অনুষ্ঠান।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 22 January 2019

মারকাজুল উলুম নূরানি মাদ্রাসার বার্ষিক পুরুষ্কার বিতরণ ও কোরআন ছবক অনুষ্ঠান।। একুশে মিডিয়া



এম.হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে বাংলাদেশের সর্বত্র চালু রয়েছে বিশুদ্ধ কুরআন শেখার এক অভিনব পদ্ধতি। তার নাম ‘নূরানী পদ্ধতি’। ‘নূরানী পদ্ধতি শিক্ষা’ বাংলাদেশের শিক্ষা জাগরণের এক অবিস্মরণীয় নাম। এটি ইতিহাসের নতুন এক পাঠ। এই পাঠের'ই ধারাবহিকতায়,
ভোলা'র বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু কাজিরহাট বাজার উত্তর মাথা জামে মসজিদ সংলগ্ন মারকাজুল উলুম নূরানি কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও কোরআন ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল ২১ জানুয়ারি রোজ সোমবার বেলা ১২ টায় মাদ্রাসা সংলগ্ন কুয়েত মসজিদে মাদ্রাসার মুহ্তামিম মাও.মো. আবুল খায়েরের পরিচালনায় এ ছবক অনুষ্ঠান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদেরকে ছবক পাঠ করান অত্র মাদ্রাসার মুহ্তামিম মাও.মো.আবুল খায়ের। 

ছবক পাঠের পর উপদেশ হিসেবে তিনি নব কোরআন ছবককৃত ছাত্র/ছাত্রীদেরকে দুটি বিষয়ের উপর একান্ত লক্ষ রাখতে বলেন, সবসময় অযুর সহিত কোরআনকে স্পর্শ করা ও সদা সর্বদা সত্য কথা বলা।
পরে কোরআন ও সুন্নার আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। 
পরিশেষে মাও.মো.আবুল খায়ের অনুষ্ঠানটি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages