ময়মনসিংহে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন: ডিআইজি।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 27 January 2019

ময়মনসিংহে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন: ডিআইজি।। একুশে মিডিয়া


শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
বর্তমানে কোন ধরণের ভেরিফিকেশন ও থানায় এসে জিডি করতে ক্ষতিগ্রস্থরা হয়রানীর শিকার হয়েছেন এ ধরণের কোন অভিযোগ নেই। এর পরও দু’চারজন পুলিশ সদস্য রয়েছে, যাদের বিরুদ্ধে জনগণকে হয়রানী করার অভিযোগ রয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও জনগণের সম্পর্ক আরো সুদঢ় করার লক্ষ্যে সারাদেশব্যাপী পুলিশ সপ্তাহ পালন উপলক্ষে ময়মনসিংহে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধনকালে কোতোয়ালী মডেল থানায় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দুর্নীতি ও জনহয়রানীর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। পুলিশের বিরুদ্ধে নানা বদনাম রয়েছে। সেই বদনাম থেকে পুলিশকে বের হয়ে আসতে হবে। থানায় এসে সেবা গ্রহিতারা যাতে অতি সহজেই সেবা পায় তার দিকে বিশেষ নজর দিতে হবে।
এ সময় অতিরিক্ত ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটু, অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী, মোঃ আল আমিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড নুরুজ্জামান খোকন উপস্থিত ছিলেন।
পরে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন ও কবুতর উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহ আনুষ্ঠানিকভাবে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন করেন। পরে নিবাস চন্দ্র মাঝির নেতৃত্বে একটি র‌্যালী কোতোয়ালী মডেল থানা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এছাড়াও কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুনসুর আহাম্মদ, মুশফিকুর রহমান, ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আব্দুল কাদের খানসহ বিভিন্ন ফাঁড়ি পুলিশের ইনচার্জগণ র‌্যালীতে উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages