![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর দুই ওয়ার্ড ২৩ নং পাঠানঠুলী ও ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড এলাকার অস্বচ্ছলদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকালে স্ব স্ব ওয়ার্ডে উপস্থিত হয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন কম্বলগুলো বিতরণ করেছেন।
আজ বিকালে ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর পরিচালনায় তিন'শ এবং ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো জাবেদের পরিচালনায় ৩'শ অস্বচ্ছল গরীব মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
![]() |
বিতরণ অনুষ্ঠানে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে অস্বচ্ছল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হচ্ছে। আজ দেশের জনগণ তাদের মূল্যবান রায় দিয়ে তাকে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পন করেছে। মানুষ শান্তি চাই। তারা বুঝতে পেরেছে স্বাধীনতা বিরোধী অপশক্তির কাছে ক্ষমতা দিলে এদেশে হত্যা,নৈরাজ্য, জ্বালাও পোড়াও,জঙ্গি বাদ আবার মাথাচাড়া দেবে। শান্তিপ্রিয় বাঙালি তাই শান্তির দল আওয়ামী লীগকে বিজয়ী করেছে।
২৩ নং ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, ফারহানা জাবেদ, হাজী মো ইদ্রীস কাজেমী,হাজী মো ইব্রাহিম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আবদুল মান্নান ফেরদৌস, মো হাসান, আলহাজ সেকান্দর মিয়া,হাজী জাফর, অধ্যক্ষ ঝিনুয়ারা বেগম,গোলাম মোহাম্মদ, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, আবদূর রশিদ লোকমান, ওয়াহিদুর রহমান মহসিন, হাজী শামসুল হক, নিয়াজ আহমেদ খান, আনোয়ার খান প্রমুখ।
১০নং ওয়ার্ডে কম্বল বিতরণ কালে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, কাজী আলতাফ,লোকমান আলী,আবু সুফিয়ান,কামাল মাষ্টার, ছাত্র লীগ নেতা রোকন উদ্দিন, মো রফিক হোসেন, মো রিয়াদ,তৌহিদ, ইউনুস প্র মুখ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ





No comments:
Post a Comment