![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
জয়পুরহাটের পাঁচবিবির উত্তর নওদা (দরগাপাড়া) গ্রামে বাড়িতে আগুন লেগে গবাদিপশু সহ সব কিছু আগুনে পুড়ে ছারখার হয়ে নিঃশ্ব হয়েছে একটি পরিবার।
পরিবারটির একমাত্র উপার্জনকারী ব্যক্তি ভ্যানচালক ফারুক হোসেন মামার দেওয়া দুই শতাংশ জায়গায় কোন রকমে বাড়ি করে বসবাস করতেন। ঋন নিয়ে একটি ভ্যান ক্রয় করে সংসার পরিচালনা করতেন তিনি। তার সেই বাড়িটি আগুনে পুড়ে যাওয়ায় এখন সে একেবারে অসহায়।
ফারুক হোসেনের প্রতিবেশি শাহিদ হোসেন তোতা বলেন,মঙ্গলবার সন্ধ্যায় মাটির চুলোতে রান্না উঠিয়ে দিয়ে ফারুক হোসেনের স্ত্রী মাগরিবের নামাজ পড়তে যায়। চুলোর পার্শ্বে তার তিন বছরের বাচ্চা খেলা করছিল। এরপর আচমকা বাড়িতে আগুন লেগে যায়।
সব কিছু আগুনে পুড়ে যাওয়ায় তিনটি সন্তান নিয়ে ভ্যানচালক ফারুক বাকরুদ্ধ হয়ে পড়েছে। কান্না জড়িত কন্ঠে এই প্রতিবেদককে তিনি বলেন,যদি কোন সংস্থা বা প্রতিষ্ঠান তার বাড়িটি পুনঃস্থাপন করে দিতেন তবে তিনি সন্তানদের নিয়ে মাথা গোজার একটা ঠাই পেতেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment