![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে দুঃস্থ শীতার্ত অসহায় মানুষ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে পলাশবাড়ী থানা ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সী’র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ও থানা অফিসার ইনচার্জ তদন্ত মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলার দুঃস্থ শীতার্ত অসহায় মানুষ ও গ্রাম পুলিশদের মাঝে ৩শ’ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment