লক্ষ্মীপুরে বিএনপিকে ছাড়াই হবে উপজেলা র্নিবাচন।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 26 January 2019

লক্ষ্মীপুরে বিএনপিকে ছাড়াই হবে উপজেলা র্নিবাচন।। একুশে মিডিয়া


প্রতিবেদক-আনোয়ার হোসেন:
আসছে উপজেলা নির্বাচন নিয়ে আ’লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হলেও আগ্রহ নেই বিএনপির। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন নিয়ে আ’লীগের নেতাকর্মীদের মাঠে দেখা গেলেও বিএনপির কোনও নেতার উপজেলা নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে না।
আ’লীগ থেকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করতে আগ্রহী লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, লক্ষ্মীপুর সদর উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও চর রুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পাটওয়ারি, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক শেখ জামাল রিপন।
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, ‘আমি গত ৫ বছর পরিকল্পনা করে এলাকার অবকাঠামোর উন্নয়ন করেছি। টি আর কাবিখার বরাদ্ধ দিয়ে পুরো বাংলাদেশে একমাত্র আমরাই রাস্তায় ইটের সলিং করেছি।
জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক শেখ জামাল রিপন বলেন, ‘সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলাম । জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি আশা করি আ’লীগের দলীয় মনোনয়ন আমি পাবো।
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির পাটওয়ারী বলেন, ‘দীর্ঘদিন আ’লীগের রাজনীতি করে আসছি, বর্তমানে চর রুহিতা ইউপির চেয়ারম্যান হিসাবে ৮ বছর ধরে দায়িত্ব পালন করছি। আমি আশা করি ইউনিয়ন পরিষদে আমি যেভাবে সফল হয়েছি। দলীয় মনোনয়ন পেলে লক্ষ্মীপুর সদর উপজেলাকে মডেল হিসাবে গড়ে তুলবো।
সম্ভাব্য প্রার্থীরা ফেস্টুন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে উপজেলা নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা এখন দলীয় মনোনয়নের জন্য ঢাকার কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে তাদের নিজের যোগ্যতা প্রচারণের জন্য তদবিরে ব্যস্ত সময় পার করছে।
দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় স্থানীয়ভাবে প্রচার-প্রচারণায় চেয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে তদবিরকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। অপর দিকে দলীয়ভাবে উপজেলা নির্বাাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।


লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী বলেন, ‘নির্বাচনের ভোট যদি দিনে হতো বিএনপি অংশগ্রণ করতো। এখন ভোট রাতে হচ্ছে আর বিএনপি রাতের ভোটে অংশগ্রহণ করবে না।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages