নড়াইল সদর হাসপাতালের রোগীদের পাশে টিম-তারুণ্য একঝাঁক তরুণ-তরুণী।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 12 January 2019

নড়াইল সদর হাসপাতালের রোগীদের পাশে টিম-তারুণ্য একঝাঁক তরুণ-তরুণী।। একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
এক সময় মাশরাফী বলেছিলেন নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান। সেই স্বপ্নপূরণে কাজ করছে একঝাঁক তরুণ-তরুণী। নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা যখন খেলার মাঠে ব্যস্ত, তাঁরই অবর্তমানে নড়াইলে চলছে উন্নয়নমুখী কর্মসূচি।
শহরে সিসি ক্যামেরা স্থাপনের পর মাশরাফীর নির্দেশে নড়াইল সদর হাসপাতালের সাধারণ রোগীদের পাশে দাঁড়িয়েছে “টিম-তারুণ্য-১০০। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তাদের সার্বিক বিষয়ে কথা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। কর্তৃপক্ষ জানান, হাসপাতালের ডাক্তার, নার্স ও পরিচ্ছন্ন কর্মীর সংকট রয়েছে। “টিম-তারুণ্য”কে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পডনে সাধারণ রোগীরা।
তারুণ্য-১০০ জানায়, রোগীদের অভিযোগে উঠে আসে তারা হাসপাতাল থেকে ওষুধ পায়েনা। সবকিছু তাদের ক্রয় করতে হয়।
তারুণ্য-১০০ আরো উল্লেখ করে, মেডিসিন পুরুষ বিভাগে ৩০জন রোগীর বিকল্প হিসেবে মাত্র একজন নার্স। তিনি একাই তার সবটুকু উজাড় করে দিয়ে য রোগীদের সেবা করছেন। স্মৃতি ঘোষ নামে এই নার্সের সেবা নিয়ে প্রশংসা করলেন সকল রোগী। হাসপাতালের সমস্যা চিহ্নিত করছে টিম-তারুণ্য, আর পর্যায়েক্রমে তার সমাধানে কাজ করবেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মোর্ত্তজা এমপি।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages