![]() |
একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: মাহবুবা সুলতানা শিউলি
সমসাময়িক রাজনীতির শুদ্ধ পুরুষ সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের মাঝে ভালো মানুষ হিসেবে বেঁচে থাকবেন অনন্তকাল।
সৈয়দ আশরাফুল ইসলাম, এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আওয়ামীলীগের অন্যতম নেতা যাঁর সম্পদের পরিমাণ গতবছরের তুলনায় বাড়েনি বরং কমেছে। একজন সৎ, নিষ্ঠাবান নেতার প্রয়াণে তাই আলাদা ক'রে তাঁকে স্মরণ করতে হয়। মনে করিয়ে দিতে হয় অন্যান্যদের তাঁর মতো হবার জন্যে। চিরবিদায় সৈয়দ আশরাফ। চির শান্তিতে থাকুন।
জাতীয় চার নেতার একজন, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক সফল সাধারণ সম্পাদক দেশবরেণ্য রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
লেখক: মাহবুবা সুলতানা শিউলি
মেম্বার, বোর্ড অব ট্রাস্টিজ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment