![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীর পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহা.মাহবুবুল আলম মিলটনের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবাউল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার,থানা অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা.মাহতাব হোসেন,আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা,জাসদ সভাপতি নুরুজ্জমান প্রধান,ম্যানেজিং কমিটির সদস্য আজাদুল ইসলাম,সুরুজ হক লিটন ও সহকারী শিক্ষিকা শাহানা রাবেয়া প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা শিশির। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ আলী।
শেষে পরীক্ষার্থীদের ভবিষ্যত জীবনের সার্বিক সাফল্য কামনা করে এক বিশেষ দো'আ মাহফিল অনুষ্ঠিত হয়।
এবারের এসএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে ২'শ ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে বলে জানা যায়।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment