![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে ১৩ জন, উপপরিচালক পদে ২৭ জন এবং সহকারী পরিচালক পদে ৩৫ জনের পদোন্নতি হয়েছে। সোমবার সংস্থাটির পরিচালক (প্রশাসন ও সংস্থাপন) জালাল সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানা যায়।------------------------------------------------------------------------------------------------
উপপরিচালক থেকে পরিচালক: দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক এটিএম ফজলুল হক, গোলাম শাহরিয়ার চৌধুরী, মো. জুলফিকার আলী, মো. মনিরুজ্জামান খান, মো. মাহমুদ হাসান, আব্দুল্লাহ আল জাহিদ, মো. কামরুল আহসান, মো. মনজুর মোরশেদ, এসএম মফিদুল ইসলাম ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর মো. মোরশেদ আলম।------------------------------------------------------------------------------------------------
এছাড়া যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল গাফফার, কুমিল্লা কার্যালয়ের শফিকুর রহমান ভুইয়া ও রাজশাহী কার্যালয়ের মো. আবদুল করিমকে পরিচালক করা হয়েছে।------------------------------------------------------------------------------------------------
সহকারী পরিচালক থেকে উপপরিচারলক হলেন যারা: দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক দেওয়ান শফিউদ্দিন আহমদ, কামরুজ্জামান, মো. মাহমুদুর রহমান, মো. আইয়ুব আলী খান, মো. আলী আকবর, মো. মনিরুজ্জামান, মো. মাসুদুর রহমান, এএসএম সাজ্জাদ হোসেন, আশিস কুমার কুণ্ডু, ফারজানা ইয়াসমিন, মো. ফারুক আহমেদ, সেলিনা আকদার মনি, মো. নাজমুল হাসান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. নাজমুস সাদাত ও মো. জাকারিয়া।------------------------------------------------------------------------------------------------
এছাড়া সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহাকরী পরিচালক মো. নুর ই আলম, মো. জাহঙ্গীর আলম, পুটুয়াখালী কার্যালয়ের দেবব্রত মণ্ডল, কুষ্টিয়া কার্যালয়ের হাফিজুল ইসলাম, রংপুর কার্যালয়ের আবু হেনা আশিকুর রহমান, ময়মনসিংহ কার্যালয়ের মো. মোস্তাফিজুর রহমান, নোয়াখালী কার্যালয়ের মো. মশিউর রহমান, ফরিদপুর কার্যালয়ের নাসির উদ্দিন আহমেদ, যশোর কার্যালয়ের রিজিয়া খাতুন, হবিগঞ্জ কার্যালয়ের মো. নুরুল হুদা ও জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর অজয় কুমার সাহা উপপরিচারলক পদে পদোন্নতি পেয়েছেন।------------------------------------------------------------------------------------------------
উপসহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক: দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক আবু বকর সিদ্দিক, মো. ওয়াহিদুজ্জামান, মো. আবুল বাশার, আকবর আলী, মো. ইসমাইল হোসেন, সিলভিয়া ফেরদৌস, মো. জয়নাল আবেদীন, রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, ফাতেমা সরকার, নেয়ামুল আহসান গাজী, আজিজুল হক, নূরজাহান পারভীন, আফরোজা হক খান, মো. সাইফুল ইসলাম, আবদুল কাদের ভুঁইয়া, সোহানা আকতার, ওমর ফারুক, মো. মনোয়ারুল ইসলাম, জিএম আহসানুল কবির, মো. সাইদুজ্জামান, মো. তাজুল ইসলাম ভুইয়া, মো. রুহুল আমীন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মেফতাহুল জান্নাত, মানসী বিশ্বাস, মাহবুবুল আলম ও ঢাকা-২ এর আতাউর রহমান সরকার।------------------------------------------------------------------------------------------------
এছাড়া কুমিল্লা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোস্তাফ বোরহান উদ্দিন আহমদ, খুলনা জেলা কার্যালয়ের মো. মোশরাফ হোসেন, তরুণকান্তি ঘোষ, যশোর জেলা কার্যালয়ের মো. রফিক উদ্দিন খান, তানভীর আহমদ, সিলেট কার্যালয়ের সরকার মনজুর আহমেদ, পাবনা কার্যালয়ের মো. সিরাজুল হক, কুষ্টিয়া মো. মাহফুজুল ইসলাম ও রাঙ্গামাটি জেলা কার্যালয়ের আবুল বাশারকে সহকারী পরিচালক করা হয়েছে।------------------------------------------------------------------------------------------------
একুশে মিডিয়া/এমএসএ------------------------------------------------------------------------------------------------




No comments:
Post a Comment