![]() |
শফিউর
রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে
আওয়ামীলীগ সমর্থিত প্যানেল নিরংকুশ বিজয় হয়েছে। নির্বাচনে পনের পদের মধ্যে
আওয়ামীলীগ সমর্থিত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪ পদে বিজয় লাভ
করেছে। এছাড়া বিএনপি সমর্থিত প্যানেলে একমাত্র সহ সভাপতি পদে বিজয়ী হয়েছে।
নির্বাচনে
বিজয়ীরা হলেন, সভাপতি এডভোকেট মোঃ জালাল উদ্দিন খান, সহ সভাপতি নুরুল
ইসলাম নুরু ও কাজী শাহজাহান, সাধারণ সম্পাদক বদর উদ্দিন আহম্মেদ, সহ
সম্পাদক আবু বকর সিদ্দিক সাগর, আয়নাল হক ও খন্দকার মোকাদ্দিছুর রহমান
মোকাদ্দিছ, অডিটর একেএম মোশারফ হোসেন স্বপন। এছাড়া সদস্যরা হলেন, মোঃ
সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহেল রানা, আবু বকর সিদ্দিক, মোজাক্কির হোসেন
জাকির, মিসেস সুতপা পাল গোপা, কাজল মিয়া ও মিসেস আমিনা খাতুন রুবি।
গত
২৭ জানুয়ারী ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির কার্যকরী পরিষদ-২০১৯ নির্বাচন
অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯০৭ আইনজীবি ভোটারের মধ্যে ৮৩২জন ভোটার তাদের
ভোট প্রদান করেন। ভোট গ্রহণশেষে রাতব্যাপী ভোট গণনাশেষে ২৮ জানুয়ারী ভোরে এ
ফলাফল ঘোষণা করেন।
১৫
সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং
অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এদিকে টানা কয়েক বছর পর জেলা আইনজীবি
সমিতিতে আওয়ামীলীগ সমর্তিত প্যানেলের নিরংকুশ বিজয় হওয়ায় আওয়ামী সমর্থিতদের
মাঝে উল্লাস করতে দেখা গেছে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment