![]() |
সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে এক বৃদ্ধকে অপহরণ করে দশ লক্ষ টাকা চাঁদাদাবী করার অপরাধে ঘটনার ছয়দিন পর দুইজন মেম্বারকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। ততসঙ্গে অপহৃত বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ,গত ১৪ই জানুয়ারি রাতে উপজেলার বাঁশখুর গ্রামের মোঃ হারেছ উদ্দিন মন্ডল (৭০) কে শ্যালোমেশিনের ঘর থেকে অপহরণ করা হয়। পরের দিন অনেক খোঁজাখুজির পর তাকে না পাওয়া যাওয়ায় পাঁচবিবি থানায় অভিযোগ করা হয়।
পাঁচবিবি থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে গত ১৯শে জানুয়ারি ভোর রাতে আওলায়ের একটি মাঠ থেকে হাত পা বাধা অবস্থায় বৃদ্ধ হারেছ উদ্দিনকে উদ্ধার করা হয়।
অপহরণের সঙ্গে জড়িত থাকার অপরাধে দুজন অপহরণকারীকে আটক করা হয়েছে। তারা হলেন,ছাতিনালী গ্রামের মৃত আয়েজ উদ্দিনের পুত্র সাবেক ইউপি সদস্য মোঃ আবু বক্কর আকন্দ (৫৫) ও রহমতপুর গ্রামের মৃত আলহাজ্ব রিয়াজ উদ্দিনের পুত্র বর্তমান ইউপি সদস্য মোঃ আব্দুল বারীক মন্ডল দুলাল (৪৮)।
অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। স্থানীয় জনসাধারণকে এই বিষয়ে সহযোগিতার জন্য পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ বজলার রহমান আহব্বান করিয়াছেন।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment