দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও সান্ত্রাস মুক্ত বাঁশখালী গড়ার ঘোষনা দিলেন: এম.পি মোস্তাফিজ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 10 January 2019

দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও সান্ত্রাস মুক্ত বাঁশখালী গড়ার ঘোষনা দিলেন: এম.পি মোস্তাফিজ। একুশে মিডিয়া


মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
আজ ১০ ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মত বিপুল ভোটের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী’র বিশাল গণ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী উপজেলা সদরস্থ বাঁশখাল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারী) উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সভায় প্রধান অতিথি সংবর্ধিত অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, সমগ্র বাঁশখালীকে একটি দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও সান্ত্রাস মুক্ত উপজেলা গড়ার ঘোষণা করেন তিনি। দুর্নীতিবাজ লোক যে দলেরই হউক তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকেও নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিতি নারীদের একাংশ
এম.পি মোস্তাফিজুর রহমান চৌধুরী আরও বলেছেন, বাঁশখালী বাসী’র দির্ঘদীনের বড় দাবী ছিল পশ্চিম বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ, সেই দির্ঘদীনের স্বপ্ন শেখ হাসিনা সরকার আমার মধ্যমে করে দিয়েছে, বাঁশখালীর প্রধান সড়ক করে দিয়েছে। বিগত ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারী জামাত-শিবির ও বিএনপি’র তান্ডবে বাঁশখালী উপজেলা পরিষদ, আদালত ভবন শেখ হাসিনা সরকার উপজেলা পরিষদ, আদালত ভবন নতুন করে আবার নির্মাণ করে দিয়েছে।

সভায় উপস্থিতি জনতার একাংশ।

সমগ্র বাঁশখালীর অসমাপ্ত কাজগুলো আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করবো, দক্ষিণ চট্টগ্রামের একটি মডেল উপজেলা হবে বাঁশখালী ইনশআল্লাহ।
বাঁশখালী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রব বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুউদ্দীন আহমেদ রবি, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলাভী নুর হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, প্রচার সম্পাদক সরওয়ার কামাল, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, আওয়ামী লীগ নেতা ডা. ফারুখ আহমেদ, রেউজাল উল করিম, উপেজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক সিকদার, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, পুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার হোসাইন, পৌরসভা আওয়ামী লীগ নেতা জেবু, আক্তার হোসাইনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রীবৃন্দ
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠােন মঞ্চের সামনে এম.পি মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ অতিথিবৃন্দরা।

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages