সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 12 January 2019

সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন।। একুশে মিডিয়া


এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুর রহমান (১৮) নামে কলেজ ছাত্রের মৃত্যু ঘটনায় নিরাপদ সড়কের দাবীতে তাঁর সহপাঠীরা মানববন্ধন করেছে। নিহত আব্দুর রহমান কেশবপুর উপজেলার বুড়ুলিয়া গ্রামের মেহের আলী গাজীর পূত্র। সে চুকনগর কলেজে ১ম বর্ষের ছাত্র। গত বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল যোগে কলেজে যাওয়ার পথে সন্যাসগাছা ব্রীজের মাথা বাজারে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয় ।
শনিবার নিহতের সহপাঠীরা চুকনগর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা সন্যাসগাছা ব্রীজের মাথা বাজারে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস আর সাঈদ,চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসাইন, তানভির হাসান ইস্তি, শিক্ষার্থী জি. এম. বাবুল, কৌশিক সরকার, পার্থ সরকার, সানিপ্রমুখ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages