![]() |
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা গেল (২০ জুলাই) শনিবার বিকাল ৫.৩০ মিনিটের সময় সদর দক্ষিণ উপজেলায় সুয়াগাজি রাহাত পেট্রোল পাম্প এর ওল্টো পাশে সড়কে এক মর্মান্তিক দূরঘটনায় ঘটনাস্থলে নিহত মোটরসাইকেল আরোহী।
প্রত্যক্ষ দর্শীরা জানায় হটাত একটি কুকুর
এর আওয়াজ শুনতে পাওয়া গেলো এরপর আমরা দেখতে পাই একটি মোটরসাইকেল নিয়ে এক
ব্যক্তি রাস্তায় পড়ে আছে।আমরা কতিপয় দৌড়ে এসে দেখতে পাই লোকটি রক্তাক্ত
অবস্থায় পড়ে আছে।আমাদের নিউজ পোর্টাল এর কুমিল্লা জেলা প্রতিনিধি ঘটনাস্থলে
উপস্থিত হয়ে জানায় যে চট্টগ্রাম থেকে ঢাকামুখি রওয়ানা পথে উপজেলার
সুয়াগাজি রাহাত পেট্রোল পাম্প এর ওল্টো পাশে সড়কে মোটরসাইকেল আরোহী চালকের
রক্তাক্ত দেহ পরে আছে তার একটু সামনেই একটি কুকুর ক্ষত বিক্ষিপ্ত রক্তাক্ত
মরদেহ টি চোখে আসার পর হাইওয়ে পুলিশ এর টহলরত পুলিশ কর্মকর্তার সাথে আমাদের
প্রতিনিধির ও দারণা মিলে যায়।পুলিশ সদস্য জানায় ধারণা করা হচ্ছে
মোটরসাইকেল আরোহী চালক কুকুর টির হটাৎ সড়কে উঠে দৌড়ে রাস্তা পার হওয়ার
চেষ্টা কালে মোটরসাইকেল আরোহীর সামনে পড়ে এসময় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ
হারিয়ে পেলে সড়কে উল্টে পড়ে এবং পেছন থেকে কোন অজ্ঞাত যানবাহনের চাপে এই
মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।রাস্তায় পরে থাকা মরদেহ টি তল্যাশিকালে একটি
সেনাবাহিনীর আইডি কার্ড পাওয়া যায়। আইডি কার্ড সূত্রে এটা নিশ্চিত হওয়া
গেলো নিহত মোটরসাইকেল আরোহী একজন সেনা কর্মকর্তা ছিলেন।আইডি সূত্রে জানা
গেল নিহত সেনাকর্মকর্তার নাম ওয়াহিদু জ্জামান, বয়স (আনুমানিক-৩৬)আইডি
নং-(ইএমই-৫৩৭৫৫১) সেনা নং-(২৪১৩৭৯৫) পদবি কর্পোরাল।উক্ত নিহত ব্যক্তির সাথে
থাকা মোটরসাইকেল যাহার নং ফেনী-হ ১২৩৫৯০।এসময় নিহত মোটরসাইকেল আরোহীর
পূণাঙ্গ ঠিকানা জানার চেষ্টা কালে ঘটনাস্থলে সদর দক্ষিণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি
র কর্মকর্তা সারোয়ার বলেন- নিহত ব্যক্তির সাথে পাওয়া আইডি কার্ড টি সনাক্ত
করেছে কুমিল্লা ক্যান্টর্ম্যান্ট সেনা অফিস। এবং ক্যান্টর্ম্যান্ট থেকে
সেনাবাহিনীর কতিপয় অফিসার ঘটনাস্থলে আসতেছে, তাদের আসার পরই আশা করি এই
সেনা কর্মকর্তার পরিপূর্ণ ঠিকানা ও নিহতের মরদেহ সঠিক স্থানে পৌঁছে দিবে
পুলিশ।সেনাবাহিনীর লোক সড়ক দূর্ঘটনায় রাস্তায় পড়ে আছে এমন সংবাদ শুনার পড়
সড়কে উৎসক জনতার ভিড় জমায়।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment