ঢাকাসহ সব মহানগরগুলোতে পরিবেশ ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি বন্ধে উদ্যোগ: দুদক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 19 August 2019

ঢাকাসহ সব মহানগরগুলোতে পরিবেশ ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি বন্ধে উদ্যোগ: দুদক


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:>>>
ঢাকাসহ সব মহানগরগুলোতে পরিবেশ দূষণ (যানবাহন ব্যবস্থাপনাসহ) রোধে দায়িত্বপ্রাপ্ত সরকারি-বেসরকারি সংস্থাসমূহের সঙ্গে তাদের কার্যপ্রক্রিয়ায় বিদ্যমান অনিয়ম-দুর্নীতি, অবহেলা ও হয়রানি নিরসনে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।=
রাজধানীর সেগুন বাগিচাস্থ কমিশনের প্রধান কার্যালয়ে আজ সোমবার দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে কমিশনের প্রতিরোধ অনুবিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।=
এই উদ্যোগের অংশ হিসেবে প্রথমেই পরিবেশ দূষণ প্রতিরোধে নিয়োজিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিদের সঙ্গে এসব বিষয় নিয়ে বিশেষ মতবিনিময় সভা করা হবে। আলোচনার মাধ্যমে অংশীজনদের মতামতের আলোকে এসব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ, দমন এবং নিয়ন্ত্রণে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।=
ইকবাল মাহমুদ বলেন, পরিবেশ দূষণ রোধে নিয়োজিত সংস্থাসমূহের কতিপয় কর্মচারীর দুর্নীতি ও অবহেলার কারণেই দেশের মানুষ বিশেষ করে শহরাঞ্চলের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।= 
 খাদ্য দূষণ, স্যানিটেশন ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা, পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণের সমন্বিত নেতিবাচক ফলাফল হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। পরিবেশ দূষণ রোধ করা যাদের দায়িত্ব তাদের মধ্যে কতিপয় কর্মচারীর দুর্নীতির কারণে এ দেশের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বলে কমিশনে অভিযোগ আসছে।=
দুদক চেয়ারম্যান বলেন, লাইসেন্স বিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন সড়কে যেমন নৈরাজ্য সৃষ্টি করছে, তেমনি বায়ু দূষণ ও শব্দ দূষণেও ভূমিকা রাখছে। এসব ক্ষেত্রে সকলের সহযোগিতা নিয়ে দুর্নীতি প্রতিরোধে দুদক বিশেষ নজরদারি বৃদ্ধি করবে। প্রয়োজনে এসব কার্যক্রম কমিশনের গোয়েন্দা নজরদারিতে আনা হবে বলেও জানান তিনি।=




একুশে মিডিয়া/এমএসএ=

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages