গভীর শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করছে রাজশাহীবাসী। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 15 August 2019

গভীর শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করছে রাজশাহীবাসী। একুশে মিডিয়া


ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশায়িত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। পুরো নগরীতে মাইকে প্রচার করা হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোরআন তেলাওয়াত ও দেশাত্ববোধক গান।
জাতির পিতার ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে নগর ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন ছাড়াও অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১০টায় নগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে একটি শোক পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।বেলা ১১টায় রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। পরে জেলা পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আহসান হাবিবসহ সকল সদস্য, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নগরীর এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে শোক পদযাত্রা বের করে জেলা প্রশাসন। র‌্যালিটি নগরীর সিঅ্যান্ডবি মোড়ে শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।এর আগে অনুষ্ঠিত র‌্যালিতে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক একেএম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হুমায়ুন কবীর, জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার মো শহীদুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এদিকে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সুবিধা মতো সময়ে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন, দরগা এস্টেট ও হেতেমখাঁ বড় মসজিদে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, হামদ-নাত প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী জেলা ও মহানগরের সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। নগরীর লক্ষ¥ীপুর মোড় ও শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে বঙ্গন্ধুর জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
দিনটি উপলক্ষে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। স্থানীয় সংবাদপত্রগুলোও প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। শিশু সদন, সেফহোম, শিশু বিকাশ, হাসপাতাল, কারাগারেও উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এসব স্থানেও অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages