চট্টগ্রামে ২০ ফেব্রুয়ারি ৮ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 16 February 2023

চট্টগ্রামে ২০ ফেব্রুয়ারি ৮ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার:
ই-একুশে মিডিয়া

চট্টগ্রামের ১৫ উপজেলায় আগামী সোমবার ২০ ফেব্রুয়ারি ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবারের ক্যাম্পেইনে চট্টগ্রাম জেলায় ৮ লাখ ৪ হাজার ৫৬৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

এবারের ক্যাম্পেইনে ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে এ কার্যক্রম চালানো হবে।

এতে ৬ থেকে ১১ মাস বছর বয়সী ৯১ হাজার ৯১৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ১২ হাজার ৬৪৬ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী এ কার্যক্রম চলবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এমওডিসি ডা. নুরুল হায়দার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া প্রমুখ।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১ হাজার এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৫ হাজার।  একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages