৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আবদুল মাবুদ সওদাগরের মৃত্যু বার্ষিকী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 5 February 2025

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আবদুল মাবুদ সওদাগরের মৃত্যু বার্ষিকী

একুশে মিডিয়া, প্রতিবেদন:

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র ঝাউতলা, জামালখান, কদম মোবারক, রহমগঞ্জ ও আন্দরকিল্লা মহল্লা সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং বাঁশখালী চাঁদপুর কিউ.এইচ.আর.ডি. ইউ আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আবদুল মাবুদ সওদাগরের ২৪তম মৃত্যুবার্ষিকী ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে।

এ উপলক্ষে কদম মোবারকে মরহুমের কবরে মহল্লা সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে, বাদ যোহর বাঁশখালী চাঁদপুর মাদ্রাসা মিলনায়তনে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, মাদ্রাসার শিক্ষার্থী, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ বিনীত অনুরোধ জানিয়েছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages