ভালুকা বয়েজ ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি সাখাওয়াত পাঠান সম্পাদক কাজল - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 18 June 2025

ভালুকা বয়েজ ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি সাখাওয়াত পাঠান সম্পাদক কাজল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকার ঐতিহ্যবাহী সংগঠন বয়েজ ক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও প্রসারিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার রাতে বয়েজ ক্লাবের প্রধান উপদেষ্টা মো. ওমর হায়াৎ খান নঈম ও উপদেষ্টা (প্রতিষ্ঠাতা) শামীউল হক শামীম নতুন কমিটি অনুমোদন করেন। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন পাঠান। সহ-সভাপতি পদে রয়েছেন প্রবীর সরকার, প্রশান্ত কুমার শাহা বাবু ও মনিরুজ্জামান নয়ন।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কায়সার আহমেদ কাজল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ আসাদুজ্জামান সুমন ও বাবুল আহম্মেদ। দপ্তর সম্পাদক পদে আছেন আবু রায়হান খান, কোষাধ্যক্ষ পদে খালেকুজ্জামান রুবেল এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রানা পারভেজ (রিপন)।

সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কাজল বলেন, “ভালুকার যুব সমাজকে ঐক্যবদ্ধ করে খেলাধুলার মান উন্নয়নে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকলে মিলেই বয়েজ ক্লাবকে একটি সৃজনশীল ও জনকল্যাণমূলক প্ল্যাটফর্মে পরিণত করার চেষ্টা করব।”

নতুন কমিটি অনুমোদনের পর সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন পাঠান বলেন, “বয়েজ ক্লাব ভালুকা শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি সামাজিক দায়বদ্ধতার প্রতীক। নতুন কমিটি সংগঠনের ঐতিহ্য ও গৌরব রক্ষার পাশাপাশি সমাজসেবামূলক ও খেলাধুলার মান উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখবে।”

সংগঠন কর্তৃপক্ষ নতুন কমিটিকে দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছে যে, বয়েজ ক্লাব ভালুকা আগামী দিনগুলোতেও সমাজের সেবায় নিবেদিত থাকবে।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages