মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর আদর্শকে ধারণ করে বাঁশখালী এগিয়ে যাবে: আমীর খসরু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 14 November 2025

মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর আদর্শকে ধারণ করে বাঁশখালী এগিয়ে যাবে: আমীর খসরু

একুশে মিডিয়া, প্রতিবেদক:

সাবেক মন্ত্রী দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাফরুল ইসলাম চৌধুরী শুধু সৎ, যোগ্য গণমানুষের নেতা ছিলেন না; তিনি ছিলেন একজন সংগ্রামী মানুষ। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রতিটি ধাপে তিনি সাহসী ভূমিকা রেখেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বাঁশখালী জলদি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আগে নেতাকর্মীরা গুনাগরিতে মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ দোয়া করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

কঠিন সময়ে সাহসী নেতৃত্ব দিয়েছেন জাফরুল আমীর খসরু বলেন, যে সময় মানুষ ভয়ে ঘরে থাকত, সে কঠিন সময়েও জাফরুল ইসলাম চৌধুরী কর্মসূচিতে ছিলেন। অসুস্থ অবস্থাতেও দলের প্রতি তার নিবেদন ছিল অটুট।
তিনি আরও বলেন, বাঁশখালীর জনগণ যাকে যোগ্য নেতৃত্ব হিসেবে পেয়েছিল, আজ তিনি নেই। তবে তার রাজনৈতিক আদর্শ নেতৃত্বের ধারাবাহিকতা বহন করবে তার সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

বিএনপি নেতা বলেন, নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। জনগণের ১৭ বছরের ত্যাগকে ব্যাহত করতেই তাদের এসব অপচেষ্টা।
তিনি প্রত্যেক নেতাকর্মীকে মাঠে থাকার আহ্বান জানান।

জনগণের অধিকার উন্নয়নের প্রতিশ্রুতি

আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া, কারিগরি শিক্ষা বিস্তৃত করা এবং কর্মসংস্থান সৃষ্টিএসবই আমাদের প্রতিশ্রুতির অংশ।

তিনি আরও জানান, কারিগরি শিক্ষার অভাবে দেশের শ্রমিকরা পিছিয়ে রয়েছে। দক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। দেশের অর্থনৈতিক সুফল যেন প্রত্যেক নাগরিকের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই বিএনপি কাজ করছে।

ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি

তিনি বলেন, ১৪ মাস ধরে অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। তাই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

মিশকাতুল ইসলাম পাপ্পাকে বিজয়ী করার আহ্বান

আমীর খসরু বলেন, বাঁশখালীতে ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম পাপ্পাকে বিজয়ী করতে হলে সবাইকে প্রতিদিন মাঠে থাকতে হবে।

অন্যান্য বক্তাদের বক্তব্য

প্রধান বক্তা মাহবুবের রহমান শামীম বলেন, জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান পাপ্পাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। বাঁশখালীবাসী আবারও ভালোবাসার মাধ্যমে বিএনপিকে বিজয়ী করবে।
ইদ্রিস মিয়া অন্যান্য বক্তারা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক অবদান স্মরণ করেন।

মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আমি বাবার দেখানো পথে জনগণের পাশে থাকবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, কামরুল ইসলাম হোসাইনী, আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, ফারহানা ইয়াসমিন আঁখি প্রমুখ।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages