মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সেবামূলক সংগঠন ব্রাদার্স ইউনিটি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা চন্দনাইশ পৌরসভাস্থ পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া ফজর আলী দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় দোহাজারী একতা সংঘের খেলোয়াড়রা সাতকানিয়ার জনার কেঁওচিয়া সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।
প্রধান অতিথি চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন তাঁর বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক থেকে দূরে রাখার জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা মন ও শরীর উভয়ই সুস্থ রাখে এবং লেখাপড়ার পাশাপাশি অপরিহার্য। তিনি ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রহমান চৌধুরী, উদ্বোধক ছিলেন ব্যবসায়ী ফোরকানউদ্দিন চৌধুরী, এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মাসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, ব্যবসায়ী রেমিট্যান্স যোদ্ধা রেহান খাঁন, ক্রীড়াবিদ সেলিম উদ্দিন চৌধুরী, সংগঠকের প্রতিষ্ঠাতা পরিচালক মুসলেহ উদ্দীন মুন্না ও ব্যবসায়ী তুষারুল ইসলাম ফরহাদ। ধারাভাষ্যে ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার কে এম আমিনউল্লাহ।




No comments:
Post a Comment