নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত মোহাম্মদ জহিরুল ইসলাম সহ দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ করেছেন। মোহাম্মদ জহিরুল ইসলাম
নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি দুপুর সোয়া ১২টায় অনুষ্ঠিত হয়। প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান। এর পর জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। মোহাম্মদ জহিরুল ইসলাম
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করছেন।
মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে নির্বাচিত হয়েছেন। স্বাধীনতার পর থেকে এই আসনে এটি জামায়াতে ইসলামী থেকে প্রথম বিজয়। তিনি সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে ৬৮টি আসনে জয়ী হয়েছে। দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা ৯টি আসনে বিজয়ী হয়েছেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয় পেয়েছে।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নির্বাচিত সংসদ সদস্যদের সময়ক্রম
চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলা নিয়ে গঠিত এই আসন স্বাধীনতার পর থেকে দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা সময়ক্রম অনুযায়ী নিম্নরূপ:
১৯৭৩: শাহ-ই-জাহান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ, ১৯৭৯: মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপি (পরবর্তীতে জাতীয় পার্টি থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে নির্বাচিত), ১৯৯১: সুলতান-উল-কবির চৌধুরী, আওয়ামী লীগ, ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬: জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপি; জুন ১৯৯৬ (সপ্তম), ২০০১ (অষ্টম), ২০০৮ (নবম) জাতীয় সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে নির্বাচিত। ২০১৪: মোস্তাফিজুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ; ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত। ২০২৪: মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী। ২০২৬ (ফেব্রুয়ারি): মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী – প্রথমবারের মতো বিজয়ী




No comments:
Post a Comment