আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ করলেন বাঁশখালী কালীপুরের মোঃ আতিকুর রহমান - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 18 March 2026

আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ করলেন বাঁশখালী কালীপুরের মোঃ আতিকুর রহমান

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকার কৃতি সন্তান মোঃ আতিকুর রহমান আইন পেশায় যুক্ত হয়ে তাঁর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন।

তিনি পালেগ্রাম তালুকদার বাড়ির মরহুম অলি আহমদের পুত্র। শৈশব থেকেই তিনি মেধাবী পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর প্রাথমিক শিক্ষা থেকে দাখিল পর্যন্ত পড়াশোনা সম্পন্ন হয় পালেগ্রাম হাকিম মিয়া শাহ আলীম মাদ্রাসায়। ২০১১ সালে তিনি দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরবর্তীতে তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি সম্পন্ন করেন ২০১৩ সালে। উচ্চশিক্ষার জন্য তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

মোঃ আতিকুর রহমান জানান, তাঁর শৈশবের স্বপ্ন ছিল সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়া। তবে তাঁর মরহুম পিতার ইচ্ছা ছিল তিনি একজন আইনজীবী হোন। পিতার সেই স্বপ্নকে সম্মান জানিয়ে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং অবশেষে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তাঁর এই সাফল্য পরিবার, আত্মীয়স্বজন এলাকাবাসীর মাঝে আনন্দ গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। ভবিষ্যতে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেনএমনটাই প্রত্যাশা সকলের।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages