একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের কৃতি সন্তান রবিউল আউয়াল (হিরো) সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
তিনি তিন ধাপের প্রিলি, রিটেন ও ভাইভা পরীক্ষায় সফলভাবে পাস করে অ্যাডভোকেটশিপ অর্জন করেছেন। রবিউল আউয়াল উপজেলার দক্ষিণ সাধনপুর এলাকার আশরাফ আলী বাড়ির, বিশিষ্ট ব্যবসায়ী আল-মদিনা ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী দিদারুল আলমের জ্যেষ্ঠ পুত্র।
শিক্ষা, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধে সমৃদ্ধ পরিবেশে বেড়ে ওঠা এই মেধাবী তরুণ এর আগে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি (অনার্স) ও এলএলএম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে তার শিক্ষানবিশ যাত্রা শুরু হয় চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি), চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জনাব অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)-এর জুনিয়র হিসেবে।
আইন ও ন্যায়ের পথে তাঁর এই অগ্রযাত্রা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
নতুন প্রজন্মের একজন আইনজীবী হিসেবে রবিউল আউয়াল (হিরো) সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং সত্যের পক্ষে সাহসিকতার সঙ্গে কাজ করবেন—এমনটাই প্রত্যাশা তাঁর পরিবারের।
মহান আল্লাহ যেন তাঁকে জ্ঞান, সততা ও কর্মের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন এবং পেশাগত জীবনে সাফল্যের দ্বার উন্মুক্ত করে দেন। এই দোয়া ও শুভকামনা জানিয়ে স্থানীয় বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।




No comments:
Post a Comment