একুশে মিডিয়া:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬ নং বৈলছড়ি ইউনিয়নের প্রথম বেসরকারি নাগরিক অধিকারভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৈলছড়ি সচেতন আদর্শ নাগরিক কমিটি’র উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে আয়োজিত এ ইফতার মাহফিল শিক্ষক এম. এস. সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আবু সালেহ মোহাম্মদ শাহেদসহ ব্যবসায়ী আবু কালাম, মোহাম্মদ সেলিম, ফেরদৌস চৌধুরী, মাওলানা মাহমুদুল হাসান, ব্যাংকার রেজাউল করিম, ইসলামী ব্যাংকের সাবেক ক্যাশিয়ার মুনির, মোবাশ্বেরুল হক, জবাবে আলী, মোহাম্মদ সাকিব, ইঞ্জিনিয়ার করিম এবং শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।




No comments:
Post a Comment