একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:
বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত উক্ত দুই পদের নির্বাচনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। তবে এর আগে গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছিলেন, সেসব পদে সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সে অনুযায়ী সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ নাছেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য প্রযুক্তি সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও সদস্যসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নির্বাচন কমিশনের এ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারদের স্বাক্ষর রয়েছে।




No comments:
Post a Comment