![]() |
একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারে মোঃ সজল আহমেদ (৩৫) ও মোঃ আসলাম হোসেন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপতার করেছে দোহার থানা পুলিশ।।”।
মাদক ব্যবসায়ীদের সাথে থাকা ১১৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সজল ও আসলাম দোহার উপজেলার ইকরাশি গ্রামের বাসিন্দা।।”।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ১০ টায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলার ইকরাশিচক এলাকায় অভিযানের প্রস্তুতি নিলে কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়, পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সজল এবং আসলামকে আহত অবস্থায় পুলিশ গ্রেপতার করে। পরে তাদের সাথে থাকা ১১৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।।”।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ সিরাজুল ইসলাম একুশে মিডিয়াকে বলেন, তাদের অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলবে। সজল ও আসলামের নামে দোহার থানায় দুটি করে মামলা প্রক্রিয়াধীন আছে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment