![]() |
একুশে মিডিয়া, ভিন্ন রিপোর্ট:
স্বামীর বাধা না মেনে, স্মার্টফোনের জন্য নিজের গর্ভের সন্তানকে বিক্রি করতে পারেন এমন মা হয়তো পৃথিবীতে খুব বিরল।।”।
এমন ঘটনাই ঘটেছে নাইজেরিয়ায় আর এই ঘটনায় অভিযুক্ত মায়ের নাম মিরাকল জনসন (২৩)। স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে ।”।
![]() |
জানা গেছে, শিশুসন্তানকে একটি অনাথ আশ্রমের কাছে ২ লাখ নাইজেরিয়ান মুদ্রা নাইরার বিনিময়ে বিক্রি করেন মা। পুলিশ সুপার জনসন কুকোমে এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন।।”।
এদিকে, জনসন দাবি করেছেন, সন্তানকে বিক্রি করার জন্য তাকে প্ররোচিত করা হয়। তার এক বন্ধু ওই অনাথ আশ্রমটি চালায়।।”। ওই বন্ধু জানায়, সন্তানকে বিক্রি করে ওই টাকায় স্বামীর ব্যবসা শুরুর কাজে লাগাতে কিংবা নিজের জন্য দামী স্মার্টফোন কিনতে।।”।
জনসন জানিয়েছেন, হতাশা থেকে তিনি সন্তানকে বিক্রি করেছেন। তার স্বামী কাজ করে না, স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণে ব্যর্থ। এমনকি তিনি স্মার্টফোনও কিনতে চাননি।।”।
কিন্তু জনসনের স্বামী জানান, তিনি জনসনকে সন্তান বিক্রি করতে বাধা দিয়েছিলেন। কিন্তু জনসন সে কথা শোনেনি। একুশে মিডিয়া।”।





No comments:
Post a Comment