![]() |
| ছবি: প্রতীকী। |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডে শোকসভা শেষে বাড়ি ফেরার পথে যুবলীগ কর্মী দুই ভাই দুর্বৃত্তদেরহাতে নিহত হয়েছেন। সোমবার (২৭ আগস্ট) রাতে উপজেলার বারৈয়াঢালা এলাকায় এ ঘটনা ঘটে।।”।
![]() |
| শোকসভা শেষে বাড়ি ফেরার পথে যুবলীগ কর্মী দুই ভাই দুর্বৃত্তদেরহাতে নিহত হয়েছেন |
গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় বারৈয়াঢালা ইউনিয়নের বড় দারোগারহাট এক্সেল রোড এলাকায় এ ঘটনা ঘটে।।”।
নিহতরা হলেন উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের মৃত নুরুল আবচারের পুত্র রমজান আলী (২৭) ও তার আপন ভাই সৃজান আলী।।”।
স্থানীয় সূত্র জানা যায়, ছোট দারোগারহাট কুটুমবাড়ি কনভেশন সেন্টারে ১৫ আগস্টের অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় রমজান আলী খোকন (৩০), সিজান (১৮) ও নূরুল আফছার (৩৫) গুরুতর আহত হন।।”।
(রমজান ও সিজান আপন ভাই) স্থানীয়রা পুলিশের সাহায্যে তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রমজান ও সিজানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থান বিরাজ করছে। একুশে মিডিয়া।”।





No comments:
Post a Comment