একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
সৌদি আরব এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে ঘণ্টাখানেক বিলম্বে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন হাজিরা।।”।
ফ্লাইটটি রোববার (২৬ আগস্ট) দিনগত রাত ২টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সেটি রাত ৩টা ১৯ মিনিটে এসে পৌঁছায়। ফ্লাইটটিতে ছিলেন ৪শ জন হাজি।।”।
বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইটে যাত্রাপথে বিলম্ব ছাড়া অন্য কোনো অভিযোগ নেই হাজিদের।।”।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট সোমবার রাত ১০টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা।।”।
এবার বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব গেছেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment