ফেসবুকে প্রোফাইল দেখে বন্ধুত্বের গ্রহণ, পরে কৌশলে হাতিয়ে নিলেন ৭ লক্ষ টাকা!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 26 August 2018

ফেসবুকে প্রোফাইল দেখে বন্ধুত্বের গ্রহণ, পরে কৌশলে হাতিয়ে নিলেন ৭ লক্ষ টাকা!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ভিন্ন রিপোর্ট:

ফেসবুকে প্রোফাইল পিকচার দেখে বেশ ভালো লাগায় বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ। প্রথমে ‘হাই’, ‘হ্যালো’ দিয়ে শুরু হয় কথাবার্তা। তারপরে বন্ধুত্ব, সম্পর্ক গাঢ় হতে বেশি সময় লাগে না।।”।

কিন্তু মাস খানেক পর দুজনের বুঝতে পারেন, বিষয়টি আর শুধু বন্ধুত্বে নেই। সম্পর্ক রং হয়েছে আরও গাঢ়। ফেসবুকেই বন্ধুত্ব-প্রেম, কিন্তু এই সম্পর্কের পরিণতি হল ভয়ঙ্কর।।”।
চন্দননগর ফটক গোড়ার বাসিন্দা সম্বর চক্রবর্তী। বছর খানেক আগে ফেসবুকের মাধ্যমে আসানসোলের এক মহিলার সাথে পরিচয় হয় সম্বরের।।”। কিছু মাস কথা বলার পরই তাঁদের প্রেম হয়। ওই মহিলার সঙ্গে একাধিকবার দেখাও করেন সম্বর। মহিলা যে অবস্থাসম্পন্ন পরিবারের, তা ভালোই বুঝতে পেরেছিলেন সম্বর।।”।
অভিযোগ, কয়েক মাস আগে সম্বর ওই মহিলার কাছে ব্যবসা করার জন্য টাকা চান। সম্বরকে বিশ্বাস করে মহিলা সেই টাকা দিয়েও দেন।।”।
এরপর থেকে বেশ কয়েকবার ধাপে ধাপে একই কারণ দেখিয়ে সম্বর টাকা নেন।।”। এই ভাবে গত কয়েক মাসে কয়েক ক্ষেপে ৭ লক্ষ ৪৪ হাজার টাকা নেন সম্বর।।”।
মহিলা বিশ্বাস করে সম্বরকে টাকা দিয়েও দিয়েছিলেন। কিন্তু সম্বর যে তাঁর সঙ্গে এই ভাবে বিশ্বাসঘাতকতা করবেন, তা বুঝতে পারেননি।।”। মাস তিনেক আগে থেকে মহিলার বিষয়টি নিয়ে খটকা লাগে। ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন সম্বর।।”।
আগে যেখানে দিনে কয়েক ঘণ্টা কথা হত দুজনের, সেখানে কয়েক মিনিটও কথা বলতে চাইতেন না সম্বর। টাকার প্রসঙ্গ উঠলেই ঝামেলা করে ফোন কেটে দিতেন। এই ভাবে মহিলার ফোন ধরাই বন্ধ করে দেন সম্বর।।”।
এরপরই ওই মহিলা আসানসোল থানায় অভিযোগ দায়ের করেন।গতকাল আসানসোল থানা ও চন্দননগর থানার পুলিশ সম্বরের ফটক গোড়ার বাড়িতে হানা দেয়।সেখান থেকেই সম্বরকে হাতেনাতে পাকড়াও করে পুলিস। আসানসোল থানার পুলিশ যুবককে গ্রেফতার করেছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages