মোটরবাইকে ওঠে ৪ ঘণ্টায় প্রাণ প্রাণ হারান ৪ যুবক!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 26 August 2018

মোটরবাইকে ওঠে ৪ ঘণ্টায় প্রাণ প্রাণ হারান ৪ যুবক!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:

ময়মনসিংহের ফুলপুর, তারাকান্দা ও ত্রিশালে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন।।”।

পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কাকনি নামকস্থানে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াসিন (৫০) ঘটনাস্থলে এবং দীলিপ মিয়া (২২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যায়।।”।
নিহত ইয়াসিনের বাড়ি কুমিল্লার লাঙলপুরে। দীলিপের বাড়ি তারাকান্দার ঢাকুয়ায়। তারা তারাকান্দা থেকে মোটরসাইকেলযোগে ফুলপুরে যাচ্ছিলেন।।”।
এদিকে সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজির সিমলা নামকস্থানে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কর্মচারি জুয়েল (৩০) নিহত হয়।।”।
সে ময়মনসিংহ সদর উপজেলার দীঘারকান্দার নুরুল হকের ছেলে। তার সঙ্গী আহত সানিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।।”।
অপরদিকে সকাল সাতটার দিকে ফুলপুর উপজেলার বালিয়ায় সিএনজিচালিত অটোরিকসার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেজাউল করিম (৩৫) নিহত হয়। তার বাড়ি ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের আমতৈল গ্রামে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages