![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:
চট্টগ্রাম ওয়াসায় নিয়োগ পরীক্ষা এলেই অনিয়মের বিষয়টি উঠে আসে। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস কিংবা পছন্দের প্রার্থীকে পরীক্ষায় মনোনীত করার অভিযোগও উঠে ওয়াসার বিরুদ্ধে।।”।
নিয়োগ পরীক্ষায় অনিয়ম ইস্যুটি দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্তও গড়ায়। আর এবার অভিযোগ উঠলো পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় না দিয়ে তড়িঘড়ি করে প্রবেশপত্র পাঠিয়ে পরীক্ষা আয়োজনের। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে এই আয়োজনের অভিযোগ উঠেছে।।”।
আগামী ৭ সেপ্টেম্বর শুক্রবার নগরীর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নিম্নমান সহকারী, মিটার পরিদর্শক, রাজস্ব তত্ত্বাবধায়ক, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও ল্যাব এসিটেন্ট পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।।”।
এসব পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয় ২০১৬ সালে। আবেদনের শেষ সময় ছিল একই বছরের নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত। একমাস আগে এসব পদে লিখিত পরীক্ষার জন্য ৭ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ হলেও এখনো সব প্রার্থীর কাছে প্রবেশপত্র বিতরণও শেষ হয়নি। কিন’ নিজেদের পছন্দের প্রার্থীকে টেলিফোন করে ওয়াসা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।।”।
দুই বছর আগের নিয়োগ বিজ্ঞাপনের পরীক্ষা এতোদিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারপরও সবাইকে প্রবেশপত্র পাঠানো হয়নি কেন জানতে চাইলে নিয়োগ কার্যক্রমের প্রধান সমন্বয়ক উপ ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম মাওলা বলেন, ঈদের ছুটি শেষে অফিস চালু হওয়ার পর সবাইকে প্রবেশপত্র পাঠানো হয়েছে।।”।
প্রবেশপত্র তৈরি করতে সময় লাগার কারণে দেরি হয়েছে। তবে আমরা সব মনোনীত প্রার্থীদের মোবাইলে এসএমএস আকারে পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান জানিয়ে দেব। তাই এতে কোনো সমস্যা হবে না।।”।
ওয়াসার সংস্থাপন বিভাগের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, মিটার পরিদর্শক পদের সব প্রবেশপত্র গতকাল পাঠানো শেষ হয়েছে।।”।
তবে অন্যান্য পদের সব প্রবেশপত্র এখনো ডাকযোগে পাঠানো শেষ হয়নি। আজ মঙ্গলবার বা বুধবারের মধ্যে সব প্রবেশপত্র পাঠানো শেষ হতে পারে।।”।
অভিযোগ রয়েছে, ওয়াসা থেকে পছন্দের প্রার্থীদের ফোন করে প্রবেশপত্র দেয়া হচ্ছে। আর ডাকযোগে যেখানে এখনো দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা পরীক্ষার তারিখ ও সময় জানে না সেখানে পছন্দের প্রার্থীরা আগে জেনে যাচ্ছে।।”।
এতে পরীক্ষার প্রস’তিতে তারা বাড়তি সুবিধা পাবে। আর দেরি করে প্রবেশপত্র বিতরণ করা হলে অনেক প্রার্থী আসবে না। সেই সুযোগে তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এজন্যই একমাস আগে প্রবেশপত্র পাঠানোর সিদ্ধান্ত হলেও এখনো তা শেষ করা হয়নি।।”।
এছাড়া আরো অভিযোগ রয়েছে, প্রকাশিত সেই বিজ্ঞাপনে কতজন লোক নিয়োগ দেয়া হবে সেই সংখ্যা দেয়া হয়নি। এতে লোক নিয়োগের সংখ্যা নিয়েও লুকোচুরি রয়েছে।।”।
তা নিয়েও অনিয়মের আশঙ্কা রয়েছে। সরকারি প্রজ্ঞাপনে অবশ্যই পদসংখ্যা উল্লেখ করার কথা থাকলেও এই বিজ্ঞাপনে তা অনুসরণ করা হয়নি।।”।
তবে ইচ্ছে করে দেরিতে প্রবেশপত্র পাঠানোর অভিযোগ অস্বীকার করে ওয়াসার সচিব শামীম সোহেল বলেন, ‘একমাস আগে সিদ্ধান্ত হলেও প্রবেশপত্রগুলো কম্পিউটারাইজড করতে অনেক সময় লেগেছে। প্রায় সাড়ে তিন হাজার প্রবেশপত্র তৈরি করতে হয়েছে।।”।
ডেকে এনে প্রবেশপত্র দেয়া প্রসঙ্গে তিনি বলেন, মূলত যেসব আবেদন বৈধ মনোনীত হয়েছে, তাদের কারো কারো ছবি পাওয়া যায়নি বা ছবিটি খুলে গেছে।।”।
ছবির পেছনে নাম লেখা না থাকায় সমস্যা হচ্ছে। তাই ছবির জন্য কাউকে কাউকে ফোন করা হয়েছে।।”।
ওয়াসা সূত্রে জানা যায়, ২০১৬ সালের সেই নিয়োগ বিজ্ঞাপনে সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী পদেও নিয়োগের বিজ্ঞাপন ছিল। কিন’ সেসব পদে ইতিমধ্যে নিয়োগ শেষ করা হয়েছে। কিন’ বাকি ছয় পদে এতোদিন নিয়োগ দেয়া হয়নি।।”।
৬পদের মধ্যে নিম্নমান সহকারী পদে প্রায় ৬০০, মিটার পরিদর্শক পদে প্রায় ১১০০, রাজস্ব তত্ত্ব্বাবধায়ক পদে প্রায় ১৬৫০, কম্পিউটার অপারেটর পদে অর্ধশত, ডাটা এন্ট্রি পদে প্রায় ৮০ ও ল্যাব এসিটেন্ট পদে প্রায় একশ আবেদন মনোনীত হয়েছে।।”।
চট্টগ্রাম মাহনগরীর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সকাল ও বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment