চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছেন থানা পুলিশ।।”।
গ্রেপ্তারকৃত আসামী আল আমিন তালিকাভুক্ত নারী মাদক ব্যবসায়ী সাজু বেগমের ছেলে। তারা খালা রুনাও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।।”।
মঙ্গলবার (২৮আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। গ্রেপ্তাররের পর আল আমিন পুলিশকে জানায়, সে মাদক পরিবারের সন্তান।।”।
মাদক পরিবারে বেড়ে উঠলেও সেদিকে পা বাড়ায়নি আল আমিন। সে কাজ করতো একটি গার্মেন্টস এ। পরে নিজেই একটি হোটেল খুলে বসে।।”।
এভাবে আয় ও দিন ভাল কাটলেও তাতে মন ভরতো না আল আমিনের মায়ের। তাই সব সময়ই ছেলেকে মাদক ব্যবসায় নামতে বলতেন। ছেলে প্রথমদিকে না করলেও খালা ও মায়ের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত নেমেই পড়ে এই পেশায়।।”।
আল আমিন আরোও জানান, মূলত ক্রেতা ঠিক করে দেয় খালা রুনা। ইয়াবা কিনে দেয় মা। আর সরবরাহ করে আল আমিন।।”।
কোতোয়ালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মহসিন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আল আমিনের মা সাজু বেগম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার খালা রুনাও তালিকাভুক্ত। তাদের দুইজনের নামেই একাধিক মাদক মামলা রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment