![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম-বিষয়ক সম্পাদক জননেতা খোরশেদ আলমের পক্ষ থেকে বাঁশখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা আতাউল্লাহ আল আজাদ সহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাঁশখালী থানার নবাগত ওসি-কে ফুলেল শুভেচ্ছা জানান।।”।
আজ রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আতাউল্লাহ আল আজাদের নেতৃত্বে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীনের কক্ষে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।।”।
এসময় সেখানে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, বাঁশখালী পৌরসভা কৃষকলীগের সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ, সরকারি আলাওল কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মাদ আলী হোছাইন(আলী),চাম্বল ইউনিয়ন ছাত্রলীগ নেতা শওকত আলী ও আব্দুল বাছেত,সোহেল,জিয়াউর রহমান, ও রোবেল প্রমুখ।।”।
ফুলেল শুভেচ্ছা শেষে ওসি ও তদন্ত ওসির সাথে মতবিনিময় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওসি জানান, বাঁশখালীকে জঙ্গি, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তিনিও পুলিশ সুপারের সাথে দৃঢ়প্রতিজ্ঞ। একাজে তিনি ছাত্রলীগের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও তাকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment