![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
২৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের প্রথম তলা থেকে ৫ম তলার আধুনিকায়ন কাজ শুরু হয়েছে।।”।
আজ বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মার্কেটের আধুনিকায়ন কাজ পরিদর্শনে যান। এসময় তিনি সরেজমিন মার্কেটের চলমান আধুনিকায়ন কাজ দেখেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা দেন। এই প্রকল্পের আওতায় প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পঞ্চম তলায় অত্যাধুনিক ফুড কোড,সিনেপ্লেক্স, কিডস কর্ণার নির্মাণ করা হবে। ।”।
পরিদর্শন কালে মেয়র বলেন, আগামী ২০১৯ সালের মধ্যে এই সম্প্রসারণ কাজ সম্পন্ন করতে হবে। চট্টগ্রামে প্রথম “সফটওয়্যার টেকনোলজি পার্ক’’ নামে একটি হাইটেক পার্ক নির্মাণ করতে যাচ্ছে সরকার। এর মধ্য দিয়ে চট্টগ্রামে সফটওয়্যার টেকনোলজি শিল্পের বিকাশের পাশাপাশি প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। ।”।
পরিদর্শন কালে চসিক প্রধান নির্বাহি মো. সামসুদ্দোহা,প্রধান প্রকৌশলী লে.কর্নেল মহিউদ্দিন আহমেদ,তত্ত¡াবধায়ক প্রকৌশলী আবু সালেহ ও সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment