![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আলহাজ্ব মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।।”।
এ পরিকল্পনার আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে কলেজে একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। এই ভবনে অত্যাধুনিক শ্রেণি কক্ষ,শিক্ষার্থীদের সুপরিসর কমন রুম, মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেম,শিক্ষকদের স্বতন্ত্র কক্ষসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষ সংকট নিরসন ও আসন সংখ্যা বৃদ্ধি পাবে। ।”।
আজ দুপুরে চসিক সম্মেলন কক্ষে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিটি মেয়র সভাপতির বক্তব্যে একথা বলেন। ।”।
সভায় কলেজের ভবন সংস্কার ,অনার্স ও ডিগ্রির ভর্তি, আয়-ব্যয়, উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে প্রিমিয়ার ব্যাংকের একাউন্ট খোলার অনুমতি প্রদান,শিক্ষক সংকট নিরসন,এমপিও ভুক্তিকরণ,শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থাকরণসহ নানামুখী বিষয় নিয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহিত হয়।।”।
সভায় পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য নাসরীন আকতার, মোহাম্মদ ইব্রাহিম, এম এম শহীদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মো. ফখরুল ইসলাম, অভিভাবক সদস্য মো. মঞ্জুর হোসেন, মো. আবুল কালাম, শিক্ষক প্রতিনিধি নুর বানু চৌধুরী, ড. ইউসুফ ইকবাল চৌধুরী, বাবলা চৌধুরী, অধ্যক্ষ সদস্য সচিব মনোয়ারা জাহান বেগম উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment