ময়মনসিংহে ভালুকার মাদক ব্যবসায়ী টুকু ইয়াবাসহ গ্রেফতার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 12 September 2018

ময়মনসিংহে ভালুকার মাদক ব্যবসায়ী টুকু ইয়াবাসহ গ্রেফতার-একুশে মিডিয়া




একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইশত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ভালুকার সোনা মিয়া ওরফে টুকু। বুধবার সকালে ভালুকার পাইলাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।।”।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, ভালুকা এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী সোনা মিয়া ওরফে টুকুকে গ্রেফতারে ডিবি পুলিশের ওসি মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে এস আই আক্রাম হোসেন বুধবার অভিযান পরিচালনা করে। অভিযানে পাইলাব এলাকা থেকে মাদক ব্যবসায়ী সোনা মিয়া ওরফে টুকুকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ডিবির ওসি শাহ কামাল জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী টুকুর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages