![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ‘নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ চিরকুট লিখে আত্নহত্যা করেছে রিফাত হোসেন (১৮ নামে এক দোকান কর্মচারী ।।”।
নিহত রিফাত হোসেন বান্দরবান জেলার লামা থানার পাইতং এলাকার জাফর হোসেনের পুত্র।।”।
আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটার একটি ফার্নিচার দোকান থেকে তার লাশ উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশ।।”।
গোলাম নবী হাজীর পাড়াস্থ শহিদ মেটাল”কারখানায় স্টীল আলমিরার কারখানায় রিফাত হোসেন দীর্ঘদিন থেকে আলমিরা মেস্ত্রীর কাজে নিয়োজিত ছিল খবর পেয়ে ঘটনাস্থলে লোহাগাড়া থানার এস আই আবদুল হক ও এস আই মফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।।”।
বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করে এসআই আবদুল হক বলেন, মো. রিফাতুল ইসলামের পকেটে একটি হাতে লেখা চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। এটি হত্যা নাকি আত্মহত্যা তা আমরা তদন্ত করছি।।”।
সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment